সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
দূর্গা পূজার মন্দির পরিদর্শন কালে নগর যুবলীগ নেতৃবৃন্দ কঠোর হাতে সকল সাম্প্রদায়িক শক্তি প্রতিহত করা হবে | চ্যানেল খুলনা

দূর্গা পূজার মন্দির পরিদর্শন কালে নগর যুবলীগ নেতৃবৃন্দ কঠোর হাতে সকল সাম্প্রদায়িক শক্তি প্রতিহত করা হবে

নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ বলেছেন, অসা¤প্রদায়িক বাংলাদেশে সা¤প্রদায়িক আস্ফালন মেনে নেওয়া হবে না। বাংলার হিন্দু মুসলিম খ্রীস্টান ও বৌদ্ধ সকলেই ভাই ভাই। দীর্ঘ সময়ধরে সৌহার্দ্য স¤প্রীতির সাথে বসবাস করছি আমরা। কিছু কুচক্রী মহল এই স¤প্রীতি নষ্ট করতে চায়, এদের ব্যাপারে আমাদের সকলকে যার যার স্থান থেকে সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার সনাতন ধর্মাবলম্বীদের দূর্গা পূজার নবমীতে নগরীর মন্দির পরিদর্শন কালে তিনি এই কথা বলেন।
এ সময় তিনি নগর যুবলীগের সকল নেতৃবৃন্দদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। কোন কুচক্রীমহল সা¤প্রদায়িক স¤প্রীতি নষ্ট করতে চাইলে তাদের কঠোর হাতে প্রতিহত করা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন নগর যুবলীগের নেতা, কামরুল মনি, আব্দুল কাদের শেখ, এ্যাড আল আমীন উকিল, কাজী কামাল হোসেন, সওকত হোসেন,অভিজিৎ চক্রবর্তী দেবু, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি দেব দুলাল বাড়ৈই বাপ্পি, সাবেক ছাত্রনেতা অভিজিৎ পাল, নগর ছাত্রলীগের সহ সভাপতি রনবীর বাড়ই সজল, জব্বার আলী হীরা, জহির আব্বাস, ইয়াসিন আরাফাত, এম এ হোসেন সবুজ, বায়োজিদ সিনহা, সৈকত কুমার দাস, ১৯ ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাসান শেখ, ২৩নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক মাসুম উর রশিদ, ২৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাপ্পি রায়, ২২নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ সাজু, যুবলীগ নেতা মুরাদ আহমেদ, এস এম সাঈদুজ্জামান,সাগর মজুমদার,শেখ রাসেলসহ বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ নিম্ম আয়ের মানুষের মাঝে নগদ অর্থ ও নতুন পোশাক বিতরণ করেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।