সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দু্ইদিন ধরে সিলেট সীমান্তে ২ বাংলাদেশির মরদেহ পড়ে আছে | চ্যানেল খুলনা

দু্ইদিন ধরে সিলেট সীমান্তে ২ বাংলাদেশির মরদেহ পড়ে আছে

সিলেটের কানাইঘাট উপজেলায় ডোনা সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে গত বুধবার সকাল ১১টার দিকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন দুজন বাংলাদেশি। এ ঘটনার দুদিন পরও শুক্রবার (৫ নভেম্বর) সকাল পর্যন্ত তাদের মরদেহ পড়ে আছে সীমান্তের ১৩৩১ নম্বর মেইন পিলারের ওপারে একটি নালার পাশে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক থেকে কোনো সিদ্ধান্ত না আসায় এখন পর্যন্ত মরদেহ দুটি উদ্ধার করা যায়নি বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি বিজিবি।
নিহতরা হলেন, কানাইঘাট লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের এরালিগুল গ্রামের আরিফ উদ্দিন (২২) ও আসকর উদ্দিন (২৮)। স্থানীয়রা তাদের পরিচয় নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাজুল ইসলাম।

বুধবার স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানিয়েছিলেন, বিএসএফের গুলিতে এই ২ জন নিহত হয়েছেন। তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

এদিকে, দুদিনেও মরদেহ উদ্ধার না হওয়ায় সীমান্তের পার্শ্ববর্তী গ্রামগুলোর মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

টেকনাফে চলন্ত বাসে ডাকাতি, বিকাশের ২ কর্মীকে কুপিয়ে ৫৭ লাখ টাকা ছিনতাই

গাজীপুরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, ৪৮ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেপ্তার

শ্রীমঙ্গলের পর হবিগঞ্জেও পুলিশের বাধা, এবার সড়কে বসে পড়লেন এনসিপি নেতারা

নামের মিলের কারণে ৪ মাস কারাভোগ, ক্ষতিপূরণ হিসেবে পেলেন ৩০ লাখ টাকা

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।