সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দুস্থ মহিলাদের দক্ষতা উন্নয়নে কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগ | চ্যানেল খুলনা

দুস্থ মহিলাদের দক্ষতা উন্নয়নে কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগ

সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা কলারোয়ায় দুস্থ মহিলাদের কর্মক্ষম ও দক্ষ করে তুলতে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সেলাই প্রশিক্ষণ শুরু হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এ প্রশিক্ষণ চলবে আরও ১৪ দিন।

বুধবার (১ জুলাই) সকালে উপজেলার অডিটোরিয়াম হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণের সার্বিক বিষয় বাস্তবায়ন করে উপজেলা পরিষদ৷

প্রশিক্ষণার্থী ও গণমাধ্যমকর্মী ছাড়াও এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী নাজমুল হোসেন।

এ সময় প্রশিক্ষণার্থীরা বলেন, সম্পূর্ণ বিনামূল্যে ১৫ দিনের প্রশিক্ষণ নিয়ে সরকারিভাবে আমরা সেলাই মেশিন ও সেলাই সামগ্রী পাচ্ছি যা সরকারিভাবেই এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া৷ আমরা মনে করি এর মাধ্যমে আমরা স্বাবলম্বী হতে পারব।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় সংসদ সদস্য ইজ্জত উল্লাহ’র সংবর্ধনা অনুষ্ঠিত

তালায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

তালায় জামায়াতে ইসলামীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত!

সাতক্ষীরায় দুই শিশুকে যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

তালায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।