সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুর্নীতিবিরোধী অভিযান সফল করুন: রাষ্ট্রপতি | চ্যানেল খুলনা

দুর্নীতিবিরোধী অভিযান সফল করুন: রাষ্ট্রপতি

চ্যানেল খুলনা ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেছেন, দুর্নীতি দেশের আর্থ সামাজিক উন্নয়নে সবচেয়ে বড় বাধা। দেশ থেকে জঙ্গিবাদ, মাদক, চাঁদাবাজি ও জুয়াসহ সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে সরকারের চলমান অভিযান সফল করুন।

মঙ্গলবার (৮ অক্টোবর) বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের সবচেয় বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি নিজে অন্যায় করি না, অন্য কাউকেও অন্যায় করতে দিব না। সবাইকে ধর্মীয় অনুশাসন অনুযায়ী সব ধরনের দুর্নীতি ও অন্যায় আচরণ দূর করার নীতিগতভাবে অঙ্গীকার করতে হবে। ধর্ম অন্যায় কাজ করতে নিষেধ করে।

শান্তি ও মানবতা ধর্মের প্রধান বার্তা উল্লেখ করে রাষ্ট্রপতি ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি মানব কল্যাণে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের সবচেয়ে পুরনো ঐতিহ্য এবং সমাজের সকল স্তরের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে এই ঐতিহ্যকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।

দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি দেশের সকল ধর্ম ও বর্ণের মানুষের মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রপতি হামিদ ও তার পত্নী রাশিদা খানম অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ ও রামকৃষ্ণ মিশনের স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ, বেশ কয়েকজন সংসদ সদস্য, বিদেশি কূটনীতিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সম্পাদক, সাংবাদিক নেতৃবৃন্দ, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, হিন্দু সম্প্রদায়ের নেতা ও সব শ্রেণি-পেশার নাগরিকরা অনুষ্ঠানে যোগ দেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

জাতীয় আরও সংবাদ

অপরাধ ও অনুপ্রবেশের সময় হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তোফায়েল আহমেদ মারা গেছেন

আন্তর্জাতিক বাজারে কমলেই দেশে কমবে জ্বালানি তেলের দাম: প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

সাত মামলায় জামিনের পর আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি

এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।