সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দুর্নীতি মামলায় খুলনায় গ্রামীণ ব্যাংকের চার কর্মকর্তার ৩০ বছরের সাজা | চ্যানেল খুলনা

দুর্নীতি মামলায় খুলনায় গ্রামীণ ব্যাংকের চার কর্মকর্তার ৩০ বছরের সাজা

দুদকের দায়ের করা দু’টি অর্থ আত্মসাত মামলার দু’টি পৃথক ধারায় চারজনের ভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিদের দুইজনকে ৩০ বছর এবং অপর দুইজনকে ১৫ বছর করে সাজা দেওয়া হয়।

বুধবার (১৯ আগস্ট) খুলনার বিভাগীয় স্পেশাল জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মোহাঃ আদীব আলী এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. ইয়াছিন আলী।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার চন্দনপুর এলাকার গ্রামীণ ব্যাংকের সাবেক কেন্দ্র ব্যবস্থাপক রুনা লায়লা, একই ব্যাংকের ওই শাখার সাবেক শাখা ব্যবস্থাপক মো. ইনছার আলী, একই ব্যাংকের সাবেক দ্বিতীয় কর্মকর্তা রণেশ বিশ্বাস ও একই ব্যাংকের সাবেক কেন্দ্র ব্যবস্থাপক মমতাজ পারভীন।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী মিঠু গ্রেফতার

খুলনায় অস্ত্র, গুলিসহ শুটার বেলু গ্রেপ্তার

৭ দফা দাবিতে খুলনা জেলা প্রশাসককে দলিল লেখক সমিতির স্মারকলিপি

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন ভর্তি ১৫৩

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।