সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
দুর্ঘটনায় আহত শোয়েব মালিক | চ্যানেল খুলনা

দুর্ঘটনায় আহত শোয়েব মালিক

পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক লাহোরে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন। তবে তার গাড়িটি দুমড়েমুচড়ে গেছে।

একটি সূত্রে জানা যায়, শোয়েব মালিক দ্রুত গতিতে গাড়ি ড্রাইভ করছিলেন। তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে লাহোরের হাইপারফরম্যান্স ইউনিটির সামনে রেস্তোঁরার পাশে ফুটপাতের পার্কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়।

রোববার লাহোরে অনুষ্ঠিত হয় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলাম। পিএসএল নিলাম শেষে বাড়ি ফিরছিলেন এ তারকা অলরাউন্ডার। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ করাচি ও লাহোরে হবে পিএসএল। পেশোয়ার জালমির হয়ে খেলবেন শোয়েব মালিক।

ডানহাতি এ তারকা ব্যাটসম্যান দীর্ঘ ২১ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ২৮৭ ওয়ানডে, ১১৬ টি-টোয়েন্টি আর ৩৫ টেস্টে অংশ নিয়ে ১২টি সেঞ্চুরির সাহায্যে ১১ হাজার ৭৬৭ রান সংগ্রহের পাশাপাশি অফ স্পিনে শিকার করেন ২১৮ উইকেট।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে ভারতীয় ক্রিকেটারের সতর্কবার্তা

কুয়েটে ‘ইন্টার ডিপার্টমেন্ট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন

সরকারের নির্দেশ পেলে বিশ্বকাপে খেলবে না পাকিস্তানও

বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, সরকারি সিদ্ধান্ত

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।