সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দুই সাংবাদিকের মৃত্যুতে খুলনা পিআইডি’র শোক | চ্যানেল খুলনা

দুই সাংবাদিকের মৃত্যুতে খুলনা পিআইডি’র শোক

খুলনা’র সাংবাদিক ওয়াহেদ উজ জামান বুলু ও যশোরের সাংবাদিক আমিনুর রহমান টুকু’র মৃত্যুতে শোক জানিয়েছে খুলনা আঞ্চলিক তথ্য অফিস।

সোমবার (৩১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় বলা হয়, ঝিনাইদহ জেলার কৃতিসন্তান ও বিশিষ্ট সাংবাদিক আমিনুর রহমান টুকু সোমবার সকাল নয়টায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বাদ-এশা ঝিনাইদহ ওয়াজির আলী ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে তাঁর মরদেহ ঝিনাইদহ কেন্দ্রীয় পৌর গোরস্থানে দাফন করা হবে।

এছাড়া খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য এবং দৈনিক সংবাদ প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার ওয়াহেদ উজ জামান বুলুর মৃত্যুতে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর-সহ পিআইডি পরিবার গভীর শোক প্রকাশ করেছে।

উল্লেখ্য, সোমবার (৩১ আগস্ট) দুপুরে খুলনা প্রেসক্লাব চত্বরে ওয়াহেদ উজ জামান বুলুর মরদেহে গণমাধ্যমকর্মী ও সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন এবং জানাজার নামাজ শেষে তাঁর মরদেহ গোয়ালখালী গোরস্থানে দাফন করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শোক আরও সংবাদ

সাংবাদিক তানজিরের ভাইয়ের মৃত্যুতে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির শোক

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতির স্ত্রীর ইন্তেকালে শোক প্রকাশ

কুয়েটের প্রাক্তন ছাত্র জোবায়ের আল নাহিয়ানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শোক

কটকা ট্র্যাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল ১৩ মার্চ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।