সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দাবি আদায়ে খুলনা সওজ'র ইউনিয়ন নেতৃবৃন্দের জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান | চ্যানেল খুলনা

দাবি আদায়ে খুলনা সওজ’র ইউনিয়ন নেতৃবৃন্দের জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান

সড়ক ও জনপথ বিভাগ (সওজ)এ কর্মরত মাস্টাররোল কর্মচারীদের বেতনের সমস্যা নিরসনসহ ৭ দাবি আদায়ে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

গতকাল রবিবার বেলা সাড়ে ১১ টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডলের কার্যালয়ে উপস্থিতি হয়ে নেতৃবৃন্দ এ স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের খুলনা জেলা সংসদের সভাপতি মোঃ গোলাম মোস্তফা রনি, সাধারণ সম্পাদক মীর আব্দুল জব্বার, সিনিয়র সহ-সভাপতি সুব্রত কুমার বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক শেখ খাইরুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মেহেদী হাসান, সদস্য আলমগীর হোসেন, শমসের আলী, সাব্বির হোসেনসহ সংগঠনের সদস্যবৃন্দ।

স্মারকলিপি প্রদানকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডলকে নেতৃবৃন্দ জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে এটি মাননীয় যোগাযোগ সচিব বরাবর প্রেরনের অনুরোধ জানান।

এর আগে দাবি আদায়ে মাস্টাররোল কর্মচারীরা ১৯ থেকে ২১ অক্টোবর খুলনা সড়ক ভবনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং ২৩ অক্টোবর খুলনা সড়ক ও জনপথ বিভাগ (সওজ)’র নির্বাহী প্রকৌশলীর নিকট স্মারকলিপি প্রদান করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।