সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দাকোপ ও দিঘলিয়া উপজেলায় জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ এর কমিটি গঠন | চ্যানেল খুলনা

দাকোপ ও দিঘলিয়া উপজেলায় জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ এর কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি : আজ ১৭ ই জানুয়ারি রবিবার জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলা আওতাধীন দাকোপ ও দিঘলিয়া উপজেলা কমিটি গঠন করা হয়।

দাকোপ উপজেলায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, প্রধান বক্তা ছিলেন জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা শেখ আব্দুল্লাহ।

উপস্থিত ছিলেন মাওলানা মেসবাহ উদ্দিন, মুফতি আলী আহমাদ, মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, শেখ হাসান ওবায়দুল করীম, মুফতী শেখ আমীরুল ইসলাম, মুফতী হাসিবুর রহমান, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা ওবায়দুল্লাহ, হাফেজ উসমান গনী, মাওলানা তাবারক হুসাইন সহ ওলামায়ে কেরাম ও বিভিন্ন মসজিদের ইমাম।

দিঘলিয়া উপজেলায় প্রধান অতিথি ছিলেন জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা শেখ আব্দুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন মহানগর সভাপতি মুফতী গোলামুর রহমান, মুফতী আলী আহমাদ, মুফতী আজিজুর রহমান সোহেল, মাওলানা ইউসুফ সহ প্রমূখ ওলামায়ে কেরাম।

বক্তব্যে অতিথিবৃন্দ বলেন আমাদের কাজ হবে হক্কের আওয়াজ কে উঁচু করা এর ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রের মোকাবেলা করা, সাথে সাথে ইসলামের সত্য ও সঠিক দাওয়াত মুসলিম উম্মাহ এর কাছে পৌঁছে দেওয়া।

দাকোপ উপজেলায় মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান সভাপতি, মাওলানা আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক। দিঘলিয়া উপজেলায় মুফতী আজিজুর রহমান সোহেল কে সভাপতি, মাওলানা ইউসুফ কে সাধারণ সম্পাদক করে চল্লিশ (৪০) সদস্য বিশিষ্ট দুটি উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।