সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দরিদ্রদের বিনামূল্যে করোনা পরীক্ষা করার নির্দেশ | চ্যানেল খুলনা

দরিদ্রদের বিনামূল্যে করোনা পরীক্ষা করার নির্দেশ

দেশের দরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে করোনার নমুনা পরীক্ষা করার জন্য নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব ডা. বিলকিস বেগমের সই করা অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব ডা. বিলকিস বেগমের সই করা অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, সারাদেশে করোনা সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় এর শনাক্ত পরীক্ষার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আর পরীক্ষার ফি প্রদান করে দরিদ্র জনগোষ্ঠীর একই পরিবারের একাধিক সদস্যদের করোনা পরীক্ষা কষ্টকর হয়ে যাচ্ছে। এমতাবস্থায় করোনা প্রতিরোধ ও মোকাবিলায় দেশের দরিদ্র জনগণের করোনার নমুনা পরীক্ষা শুধুমাত্র জুলাই মাসের জন্য বিনামূল্যে করার বিষয়ে সকল সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হলো।
প্রসঙ্গত, দেশে করোনা সংক্রমণ শুরুর পর গত বছরের মার্চ থেকে বিনামূল্যেই নমুনা পরীক্ষা করে আসছিল সরকার। এরপর গত বছরের ২৯ জুন নমুনা পরীক্ষার ফি নির্ধারণ করা হয়। সে অনুযায়ী, হাসপাতাল বা নির্ধারিত বুথে গিয়ে নমুনা পরীক্ষা করালে ২০০ টাকা এবং বাড়ি থেকে নমুনা নিয়ে এলে ৫০০ টাকা ফি নির্ধারণ করা হয়।
এরপর গত ১৯ আগস্ট মাসে সরকারিভাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় ফি ২০০ টাকার পরিবর্তে ১০০ টাকা এবং বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করলে পরীক্ষার ফি ৫০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা নির্ধারণ করা হয়।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

শনিবার ঈদুল ফিতর

নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে : নৌ প্রতিমন্ত্রী

ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি আবদুর রহমান সানী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।