সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
দক্ষ ও পরিচ্ছন্ন ব্যক্তিদের নেতৃত্বে চায় তৃণমূল কর্মীরা- সিটি মেয়র | চ্যানেল খুলনা

২৫নং ওয়ার্ড আ’লীগের সম্মেলন

দক্ষ ও পরিচ্ছন্ন ব্যক্তিদের নেতৃত্বে চায় তৃণমূল কর্মীরা- সিটি মেয়র

চ্যানেল খুলনা ডেস্কঃনগর আ’লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, ‘দক্ষ ও পরিচ্ছন্ন ব্যক্তিদের নেতৃত্বে চায় তৃণমূল কর্মীরা। আর দক্ষ নেতৃত্ব না হলে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হবে। সাংগঠনিকভাবে দল ক্ষতিগ্রস্ত হবে। এজন্য যোগ্যদের নেতৃত্বে আনার জন্য তৃণমূল নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।’
গতকাল সোমবার বিকেল ৩টায় নগরীর শহিদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গনে আয়োজিত ২৫নং ওয়ার্ড আ’লীগ অয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন নগর আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান। ২৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরদার আব্দুল হালিমের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।