সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
থানায় ৫ পুলিশের বিরুদ্ধে সেই নারীকে গণধর্ষণের প্রমাণ পায়নি পিবিআই | চ্যানেল খুলনা

থানায় ৫ পুলিশের বিরুদ্ধে সেই নারীকে গণধর্ষণের প্রমাণ পায়নি পিবিআই

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা রেলওয়ে (জিআরপি) থানায় ৫ পুলিশের বিরুদ্ধে গণধর্ষণের প্রমাণ মেলেনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে। তবে সাবেক ওসি উছমান গনি পাঠানের বিরুদ্ধে মারপিটের সত্যতা মিলেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রেস ব্রিফিংয়ে একথা জানানো হয়েছে। তবে ভিকটিম কোথায় আছেন তা বলছে না তার পরিবারের সদস্যরা।

প্রেসব্রিফিংয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) খুলনার পুলিশ সুপার মোহাম্মদ আনিছুর রহমান বলেন, গত ২/৮/২০১৯ তারিখ বেনাপোল-খুলনাগামী ট্রেনের ভেতর থেকে ওই নারীকে ৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে খুলনা রেলওয়ে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর তাকে রাতে থানা হাজতে রাখা হয়। ওই দিন রাতে খুলনা রেলওয়ে থানার ওসি উছমান গনি পাঠানসহ ৫ জন পুলিশ গ্রেফতারকৃত আসামিকে ধর্ষণ ও নির্যাতন করেছে মর্মে আসামি নিজে বাদী হয়ে সাবেক অফিসার ইনচার্জ উছমান পাঠানসহ ৫ পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা করেন।

পরে আদালতের আদেশে ওই ৫ পুলিশের বিরুদ্ধে খুলনা রেলওয়ে থানার মামলা নং-০৩, তাং- ৯/৮/২০১৯ ধারা-২০১৩ সালের নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনের ১৫(১) রুজু হয় এবং ৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে ভিকটিমের মেডিকেল পরীক্ষার নির্দেশ প্রদান করেন। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (কুষ্টিয়া রেলওয়ে সার্কেল) ফিরোজ আহমেদ তদন্তকালে গত ২৩/০৯/২০১৯ তারিখ আসামি ওই নারী বাদী হয়ে উছমান গনি পাঠানসহ ৫ জন পুলিশের বিরুদ্ধে আদালতে অত্র মামলা দায়ের করলে খুলনা রেলওয়ে থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক পিবিআই খুলনাকে তদন্তের জন্য নির্দেশ প্রদান করেন।

পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা শেখ আবু বকর মামলাটি তদন্তকালে ১নং আসামি রেলওয়ে থানার সাবেক অফিসার ইনচার্জ উছমান গনি পাঠানসহ ৫ জন পুলিশ কর্তৃক মামলার বাদীকে ধর্ষণ ও যৌন পীড়নের অভিযোগের সত্যতা না পাওয়ায় রেলওয়ে থানার চূড়ান্ত রিপোর্ট মিথ্যা বলে আদালতে দাখিল করেন। তবে সাবেক অফিসার ইনচার্জ উছমান গনি পাঠান কর্তৃক বাদীকে মারপিট করার সত্যতা পাওয়া যায়।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।