সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে যুবলীগের সাংবাদিকদের সাথে মতবিনিময় | চ্যানেল খুলনা

ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে যুবলীগের সাংবাদিকদের সাথে মতবিনিময়

মঞ্চে ঘোষনা হবে খুলনা জেলা ও মহানগর যুবলীগের সর্বোচ্চ পদ বলেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল। রবিবার দুপুরে খুলনা প্রেসক্লাবের মিডিয়া বক্সে, খুলনা জেলা ও মহানগর যুবলীগ এর ত্রি বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম রফিক, মৃণাল কান্তি জোদ্দার, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ ড. শামীম আল সাইফুল সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, খুলনা জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামাম জামাল, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবু এমপি, মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জহুরুল ইসলাম মিল্টন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সারোয়ার হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক শামসুল আলম অনিক, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মোস্তাফিজ, উপ দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা, উপ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম আই আহম্মেদ সোহাগ, কেন্দ্রীয় সদস্য জি এম গাফফার হোসেনসহ কেন্দ্রীয় ও খুলনা জেলা এবং মহানগর আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, যুবলীগের ত্রি-বার্ষিক ২০২৩ সম্মেলন উপলক্ষে নগর ও জেলায় সাজ সাজ রব বিরাজ করছে। ২৪ জানুয়ারী মঙ্গলবার নগরীর শিববাড়ী মোড়ে অনুষ্ঠিত সমাবেশে লক্ষাধিক লোকের সমাগম ঘটবে বলেও জানায় নেতৃবৃন্দ।
সমাবেশের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রধান অতিথি থাকবেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য, খুলনা সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা পরিষদেও চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনর রশীদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত অধিকারী, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ ড. শামীম আল সাইফুল সোহাগ, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনের সভাপতিত্ব করবেন খুলনা জেলা যুবলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল এবং সঞ্চালনায় থাকবেন মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

১৪ শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার দিলেন খুলনা জেলা বিএনপি নেতৃবৃন্দ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।