সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ত্রাণের প্যাকেটে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ লেখার নির্দেশ | চ্যানেল খুলনা

ত্রাণের প্যাকেটে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ লেখার নির্দেশ

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনাভাইরাসের কারণে সৃষ্ট অচলাবস্থায় মানবিক সহায়তা হিসেবে সরকারের দেওয়া ত্রাণসামগ্রী ও শিশুখাদ্য প্যাকেট বা বস্তায় বিতরণ করার নির্দেশনা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। একই সঙ্গে এসব প্যাকেট বা বস্তায় ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ লিখতে নির্দেশ দেয়া হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে সকল জেলা প্রশাসকদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।
এতে বলা হয়, করোনাভাইরাস মোকাবিলায় মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী ও শিশুখাদ্য বরাদ্দ প্রদান করা হচ্ছে। বরাদ্দকৃত ত্রাণসামগ্ৰী ও শিশুখাদ্য প্রয়োজন অনুযায়ী জেলা প্রশাসকরা সব সিটি করপোরেশনের সংশ্লিষ্ট প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে উপ-বরাদ্দ দেন। পরবর্তীতে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর বা ইউপি চেয়ারম্যানের অনুকূলে সরকারি আদেশ জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ত্রাণসামগ্রী ও শিশুখাদ্য মোড়ক বা প্যাকেট বা বস্তায় বিতরণ করতে হবে। মোড়ক বা প্যাকেট বা বস্তার গায়ে প্রধানমন্ত্রীর সরকারি ছবিসহ ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ লিখতে হবে। মোড়ক বা প্যাকেট বা বস্তার গায়ে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’ সম্বলিত গোল সিল ব্যবহার করতে হবে।

ত্রাণসামগ্রী ও শিশুখাদ্য উত্তোলন এবং বিতরণে সংশ্লিষ্ট ট্যাগ অফিসারগণ সার্বক্ষণিকভাবে উপস্থিত থাকবেন। এ ক্ষেত্রে কোনো প্রকার ব্যত্যয় ঘটানো যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, এসব ত্রাণসামগ্রী ও শিশুখাদ্য বিতরণে স্বচ্ছতা ও জবাবহিদিতা নিশ্চিতকরণে ইতোপূর্বে এই মন্ত্রণালয় থেকে জারিকৃত সকল বিধি-বিধানের সঙ্গে এসব নির্দেশনা বাধ্যতামূলকভাবে প্রতিপালন করতে হবে।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

কৃষক সচ্ছল থাকলে ভালো থাকবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

শিগগিরই মাদক ও মানবপাচার বন্ধে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা নববর্ষ আমাদের সামনে এনেছে নতুন প্রত্যাশা ও সম্ভাবনা: প্রধানমন্ত্রী

কর্ণফুলী নদীতে অভিযান : ৬২ লাখ টাকার বিদেশি সিগারেট-শুঁটকিসহ আটক ১৬

বৈশাখের প্রথম দিনে যেমন থাকবে ঢাকায় আবহাওয়া

বৈশাখী শোভাযাত্রা ঘিরে ঢাবিতে কড়া নিরাপত্তা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।