সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপার ঘটনায়, অভিযুক্ত চালক গ্রেফতার | চ্যানেল খুলনা

তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপার ঘটনায়, অভিযুক্ত চালক গ্রেফতার

নড়াইল সদরে জ্বালানি তেল না পেয়ে ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত চালক সুজাত আলী মোল্যাকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব। যশোরের বাঘারপাড়া উপজেলার মাহমুদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (২৯ মার্চ) বিকেলে র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বী প্রিন্স সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ট্রাক চালক সুজাত আলী মোল্যা সদরের তুলারামপুর ইউনিয়নের পেড়লী (দক্ষিণ পাড়া) গ্রামের মো. ছাইদুর রহমান ওরফ তহিদুর মোল্যার ছেলে।

শনিবার (২৮ মার্চ) মধ্য রাতে সদরের তুলারামপুর রেল সেতুর পূর্ব প্রান্তে যশোর নড়াইল মহাসড়কের তানভীর ফিলিং স্টেশনের কাছে ট্রাক চাপায় নিহত হয় তেল পাম্পের ম্যানেজার নাহিদ সরদার। এ ঘটনায় তার বন্ধু জিহাদুল মোল্যার(২৯) অবস্থা আশঙ্কাজনক, তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত নাহিদের চাচা ও তানভীর ফিলিং স্টেশনের মালিক মো. রবিউল ইসলাম ট্রাক চালক সুজাত মোল্যাকে প্রধান অভিযুক্ত করে রোববার দুপুরে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নাহিদ সরদার নড়াইল সদরের তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার পদে কর্মরত ছিলেন। তিনি তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের মৃত আকরাম সরদারের ছেলে। তার বন্ধু জিহাদুল মোল্যা একই এলাকার জহুরুল মোল্যার ছেলে।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, চাঞ্চল্যকর এ ঘটনায় পুলিশের বিভিন্ন ইউনিটসহ বিভিন্ন সংস্থা নিজস্ব প্রক্রিয়ায় হত্যার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ শুরু করে। রোববার দুপুরে ঘাতক ট্রাকটিকে (যশোর -ট-১১-৬০৪০) যশোরের বেনাপোল ট্রাক টার্মিনাল থেকে জব্দ করে নাভারণ হাইওয়ে থানা পুলিশ। আর অভিযুক্ত ট্রাক চালক সুজাতকে একই দিন বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলার মাহমুদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব- ৬ যশোর)।

https://channelkhulna.tv/

নড়াইল আরও সংবাদ

নড়াইলে ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপার ঘটনায়, অভিযুক্ত চালক গ্রেফতার

নড়াইলে নদীতে নিখোঁজের ২ দিন পর মিলল শিশু তাসমিয়ার নিথর দেহ

বাড়িতে একা পেয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণ

নড়াইলে বরজে নিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

আ.লীগের হামলায় বিএনপির ৪ নেতাকর্মী নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।