সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তেরখাদায় দু'পক্ষের সংঘর্ষে ইউপি সদস্য নিহত | চ্যানেল খুলনা

তেরখাদায় দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্য নিহত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র পূর্ব শত্রুতার জের ধরে খুলনার তেরখাদায় মো. ফারুক মীর (৪০) নামে স্থানীয় এক ইউপি সদস্য নিহত হয়েছেন। নিহত ফারুক মধুগ্রামের মো. গাউস মীরের ছেলে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জেলার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামের কোলা বাজারে সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলো- নুরু মোল্লা (৪০), জসিম মীর (৪০), গাউছ মীর(৭০) ও ইলিয়াছ(৫০) রয়েছেন। এদের মধ্যে নুরু মোল্লার অবস্থা গুরুতর বলে জানা গেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য সংঘাত এড়াতে ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, মধু গ্রামে মীর ও সিকদর বংশের লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। যার জেরে বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬ টায় কোলা বাজারে দু’ বংশের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এদের মধ্যে গুরুতর আহত ফারুক মীরকে খুলনা মেডিক্যাল কলেজ ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় ডাবল মার্ডার মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

১২ হাজার তরুণকে নিয়ে খুলনায় ‘জাগরণ’ প্রকল্পের সূচনা

রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় আরও দুই সন্ত্রাসী গ্রেফতার

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।