সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় ৬০ বছর ধরে অবৈধ দখলে থাকা ৩৩ বিঘা সরকারি জমি উদ্ধার | চ্যানেল খুলনা

তালায় ৬০ বছর ধরে অবৈধ দখলে থাকা ৩৩ বিঘা সরকারি জমি উদ্ধার

খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন তালা উপজেলার মির্জাপুর নামক স্থানে ১১.২৬ একর (প্রায় ৩৪ বিঘা) সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকাল ৫ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেনের নেতৃত্বে উপজেলা ভূমি অফিস এবং পাটকেলঘাটা ইউনিয়ন ভূমি অফিসের যৌথ অভিযান চালিয়ে এসব জমি উদ্ধার করা হয়।

জানা গেছে, ১১ একরের বেশি জায়গা একটি চক্র ৫০/৬০ বছর ধরে অবৈধভাবে দখল করে ভোগ করে আসছিল। সম্প্রতি তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেনের চোখে পড়ে অবৈধ দখলে থাকা এই বিপুল পরিমাণ খাস জায়গা। পরে তিনি বিষয়টি সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এবং উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিনকে অবহিত করলে জেলা প্রশাসক হুমায়ুন কবির সহকারী কমিশনার ভূমি-কে সরকারি খাস জমি উদ্ধার করার জন্যে নির্দেশনা প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন জানান, ১৯৬০ থেকে ১৯৬২ সালের মধ্যে সরকারের পক্ষ থেকে উক্ত জমি অধিগ্রহণ করা হয়। অধিগ্রহণের পর থেকে অবৈধ দখলদাররা উক্ত জমি দখল করে রেখেছিল। মঙ্গলবার বিকালে অভিযানের মাধ্যমে দীর্ঘদিন অবৈধ দখলে থাকা হয়ে ১১.২৬ একর জমি প্রায় (৩৪ বিঘা)উদ্ধার করা হয়।

তিনি বলেন, একটি চক্র সরকারি এ জায়গা বহুবছর ধরে অবৈধভাবে দখল করে রেখেছিল। উদ্ধার হওয়া জায়গাটিতে অনুপ্রবেশ ঠেকাতে লাল ফ্লাগ দিয়ে যায়গাটি চিহ্নিত করা হয়েছে। এরপরও যদি অবৈধভাবে কেউ এ জায়গায় প্রবেশ বা দখল করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সাংবাদিককের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলার পাটকেলঘাটা বাজারের সরকারী সম্পত্তি ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। এছাড়া খেশরা ইউনিয়নে ৬৫ শতাংশ অর্পিত সম্পত্তি চিহ্নিত করার কাজ চলমান রয়েছে। উক্ত জমিও অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করা হবে।

তালা উপজেলা ভূমি কমিটি নেতা ও বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার বলেন, তালার এসিল্যান্ডের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব সরকারী জমি উদ্ধারের ঘটনা প্রশসংসার দাবী রাখে। তিনি এ ঘটনায় জেলা ও উপজেলা প্রশাসনের ভুয়সী প্রশাংসা করেন। একই সাথে প্রকৃত ভূমিহীনদের মাঝে খাসজমি বন্দোবস্তের দাবী জানান তিনি।

এছাড়া খেশরা ইউনিয়নে ৬৫ একর অর্পিত সম্পত্তি চিহ্নিত করার কাজ চলমান রয়েছে। তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

তালায় সরকারি রাস্তা কেটে ঘের সম্প্রসারণের অভিযোগ

তালায় গৃহবধূর লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা দ্বিধায় পরিবার

তালায় বিশ্ব যক্ষা দিবস পালিত

সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরার প্রায় ২০ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।