সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় ৫০ প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট ও চেক বিতরণ | চ্যানেল খুলনা

তালায় ৫০ প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট ও চেক বিতরণ

তালা অফিসঃ সাতক্ষীরা তালায় সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে ৫০ প্রশিক্ষণার্থীদের মাঝে ৬ হাজার টাকার চেক ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে মহিলা বিষয়ক অধিদপ্তরের “উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ প্রকল্প” ৮ম ব্যাচরের আওতায় উপজেলা পরিষদ চত্বরে বিউটিফিকেশন ও ব্লক বাটিক দু’টি ট্রেডে ২৫ জন করে মোট ৫০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে উক্ত চেক ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন।
উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি,বিউটিফিকেশন প্রশিক্ষক পপি বিশ্বাস,মারুফা আক্তার। একই সাথে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহিলাবিষয়ক অধিদফতরের পরিচালক মো. ফখরুল কবিরের মৃত্যুতে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্ত থেকে ৫০ প্রশিক্ষণার্থীদের মাঝে স্যানিটারি,সাপান, মাস্ক ও লিপলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা পিছিয়ে পড়া মহিলাদের কে অনুপ্রেরণামুলক কথা বলার পাশাপাশি তাদেরকে বিভিন্নভাবে স্বাবলম্বী হওয়ার জন্য উৎসাহিত করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।