সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় সড়ক দূঘটনায় ইলেকট্রিশিয়ান যুবকের মৃত্যু | চ্যানেল খুলনা

তালায় সড়ক দূঘটনায় ইলেকট্রিশিয়ান যুবকের মৃত্যু

তালা প্রতিনিধিঃ সাতক্ষীরা তালায় সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম খাঁ (২৬) নামের এক ইলেকট্রিশিয়ান এর মৃত্যু হয়েছে। বুধবার (০২ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শাকদহ ব্রীজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত রবিউল উপজেলার ইসলামকাটি গ্রামের রেজাউল ইসলাম খাঁ’র ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাকদহ ব্রীজ সংলগ্ন স্থানে পাটকেলঘাটা অভিমুখে আসা ও সাতক্ষীরা অভিমুখে যাওয়া দুটি মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে । এতে মোটর সাইকেলে থাকা ৫ যুবক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় রবিউল নামের যুবকসহ সকলকে উদ্ধার করে তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়।
নিহত রবিউলের স্বজনেরা জানান, সাতক্ষীরা থেকে ব্যাক্তিগত কাজ শেষে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথিমধ্যে শাকদহ এলাকায় পৌছালে বিপরীত দিক আসা একটি দ্রুত গতি সম্পন্ন মটর সাইকেলের সাথে রবিউলের মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রবিউল মারাতœক আহত হন।
প্রত্যক্ষদর্শীরা আশংকাজনক অবস্থায় রবিউলসহ দুই মটর সাইকেলে থাকা ৫যুবককে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরন করেন। সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রবিউলের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান । পরে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা রবিউলকে মৃত ঘোষনা করেন।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।