সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় সেনাসদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার | চ্যানেল খুলনা

তালায় সেনাসদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় চন্দ্র শেখর সরকার (২২) নামের এক সেনা সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার মাগুরা গ্রামের নিমাই সরকারের পুত্র। শনিবার (৩১ অক্টোবর) ভোর রাতের দিকে বাড়ির পাশে এসডিএফ (সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন) সমিতির ঘরের বারান্দার খুঁটির সাথে গলায় গামছা পেচানো অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়।
নিহতের স্বজনদের বরাত দিয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মেহেদী রাসেল জানান, ‘চন্দ্র শেখর সরকার’ বাংলাদেশ সেনাবাহিনীতে কক্সবাজার এলাকায় কর্মরত ছিলেন। কিছুদিন আগে তিনি ছুটিতে বাড়ি আসেন। শনিবার ভোর রাতের কোন এক সময় বাড়ি পাশে এসডিএফ সমিতির বারান্দায় গলায় গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা। তবে কী কারণে এমন ঘটনা ঘটালো সেটি পরিবারের সদস্যরা বলতে পারেনি।
ওসি মো. মেহেদী রাসেল জানান, শনিবার সকালে তালা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ ময়না তদন্ত’র জন্য মর্গে প্রেরণ করা হবে।
মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গনেশ দেবনাথ জানান, চন্দ্র শেখর সরকার এখনও বিয়ে করেননি। স¤প্রতি ছুটিতে বাড়ি আসার পর বিয়ে-সাদী নিয়ে পরিবারের সাথে তার কথাবার্তা চলছিল।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।