সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় সরকারি রাস্তার ইট তুলে বিক্রি করলেন ইউপি সদস্য প্রদীপ | চ্যানেল খুলনা

তালায় সরকারি রাস্তার ইট তুলে বিক্রি করলেন ইউপি সদস্য প্রদীপ

সাতক্ষীরার তালায় সরকারি রাস্তা থেকে ইট তুলে বিক্রয় করার অভিযোগ উঠেছে ইউপি সদস্য প্রদীপ মন্ডলের বিরুদ্ধে। এঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রদীপ মন্ডল তালা উপজেলার মাগুরা ইউনিয়নের ৮ ওয়ার্ডের ইউপি সদস্য ও মাদরা গ্রামের স্থায়ী বাসিন্দা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, তালার মাদরা গ্রামের একটি ইটের সোলিং রাস্তা চলাচলের অনুপোযোগী হওয়ায় পুণঃনির্মাণের জন্য সরকার টেন্ডার দেয়। মেসার্স সানভি ইন্টারন্যাশনাল নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ৫শ মিটার হেরিংবোন্ড রাস্তাটি ৯২ লক্ষ ২৯ হাজার টাকা ব্যায়ে নির্মাণ করছেন।
এলাকাবাসি জানান, মাদরা গ্রামের পিচের রাস্তা হতে মানিক মন্ডলের বাড়ির পাশ দিয়ে হতে কালিবাড়ি অভিমুখে ইটের সোলিয়ের একটি রাস্তা ছিল। স¤প্রতি রাস্তাটি পূনঃনির্মাণের জন্য প্রদীপ ব্যানার্জীর বাড়ি পর্যন্ত মাটি কাঁটা হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করার আগেই স্থানীয় ইউপি সদস্য এই রাস্তার পূর্বের ইট উঠিয়ে গ্রামের কয়েকজন ব্যক্তির কাছে বিক্রি করেছেন। এই রাস্তা থেকে ইউপি সদস্য প্রায় ২১ হাজার ইট উঠিয়ে প্রতি হাজার ৬৫০০ টাকা হাজার দরে বিক্রি করেছে ।
মাদরা গ্রামের স্মৃতি গাইন বলেন, মেম্বর প্রদীপের কাছ থেকে এই রাস্তার ইট ৬৫০০ টাকা হাজার দরে আমি কিনেছি। আমি ছাড়াও এ গ্রামের অনেকেই রাস্তার ইট কিনেছে।
মাদরা গ্রামের বাসিন্দা কাত্তিক সরকার (৬০), নলিতা মন্ডল (৫০), হৃদয় মন্ডল (১৮) সহ অনেকেই জানান, ঠিকাদার কাজ করার আগেই আমাদের মেম্বর ইট তুলে কালি বাড়ির মাঠে রেখে বিক্রি করেছেন।
মাগুরা ইউপি চেয়ারম্যান গনেষ দেবনাথ বলেন, মাদরায় ৫০০ মিটার হেরিংবোন্ড রাস্তা তৈরী হচ্ছে। রাস্তাটি আগে ইটের সোলিং ছিল। এই রাস্তার পুরাতোন ইট ওই গ্রামেরই রাস্তা সংস্কারের কাজে লাগানো হবে। ইউপি সদস্য ইট বিক্রয় করেছে কিনা আমার জানা নেই।
অভিযুক্ত প্রদীপ মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শ্রমিক দিয়ে রাস্তার ইট উঠিয়ে বিক্রয় করেছি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক বলেন, রাস্তা সংস্কার হলে পুরাতোন ইট চেয়ারম্যান মেম্বররা অন্য রাস্তায় কাজে লাগাতে পারবেন। তবে বিক্রয় করার কোনো সুযোগ নেই। আমি শুনেই চেয়ারম্যান’র সাথে কথা বলেছি। রাস্তার ইট বিক্রয় হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করে পদক্ষেপ গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, কোনো রাস্তার পুরাতন ইট বিক্রয়ের কোনো সুযোগ নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

তালায় সরকারি রাস্তা কেটে ঘের সম্প্রসারণের অভিযোগ

তালায় গৃহবধূর লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা দ্বিধায় পরিবার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।