সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ৪র্থ বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ৪র্থ বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা তালা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৪র্থ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে তালা শিল্পকলা একাডেমিতে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি ও তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাপড়ী।
তালা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সম্পাদক মুকুন্দ কুমার রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা প্রোগ্রাম কালব লিং এর খুলনা সুজয় কুমার বুস, ইউনিয়নের সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম,কোষাধ্যক্ষ স্বপন মিত্র, পরিচালক আফরুহী পারভীন,উপজেলা ব্যবস্থাপক বিশ^জিৎ বালা প্রমূখ।
দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ অব বাংলাদেশ (কালব), এর সহযোগীতায় উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে ইউনিয়নের উপস্থিত সদস্যদের মধ্যে লটারির মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।