সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় শহীদ কামেল মডেল হাইস্কুলের শিক্ষক তাপস আর নেই শোক প্রকাশ | চ্যানেল খুলনা

তালায় শহীদ কামেল মডেল হাইস্কুলের শিক্ষক তাপস আর নেই শোক প্রকাশ

তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের ধর্মীয় শিক্ষক তাপস কুমার হালদার (৪৭) আর নেই। সোমবার (২৭ সেপ্টেম্বর ) ভোর ৬ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। শিক্ষক তাপস উপজেলা ইসলামকাটি ইউনিয়নের গোপালপুর গ্রামের আশুতোষ হালদারের ছেলে।
শহীদ কামেল মডেল হাইস্কুলের শিক্ষক গোলাম মোস্তফা জানান, রবিবার রাত ১০ টার দিকে বুকে ব্যথাজনিত কারণে শিক্ষক তাপসকে তালা হাসপাতালে ভর্তি করানো হয়। তার অবস্থা অবনতি হলে সোমবার ভোরে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে ১ ছেলে ১ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
শিক্ষক তাপস কুমার হালদারের মৃত্যুতে তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এম.এ কাশেম, প্রধান শিক্ষক শক্তি পদ কর, শিক্ষক আব্দুল হান্নান, প্রভাষ কুমার সাহা, গোলাম মোস্তফাসহ স্কুলের কর্মকর্তা কর্মচারীগণ তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।