সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় রাতের আধারে কৃষকের ২০০ মন আম কেটে সাবাড় : ক্ষতির পরিমান ৩ লক্ষ | চ্যানেল খুলনা

তালায় রাতের আধারে কৃষকের ২০০ মন আম কেটে সাবাড় : ক্ষতির পরিমান ৩ লক্ষ

তালা প্রতিনিধিঃ সাতক্ষীরার তালায় এক কৃষকের ৭ বিঘা জমির আম রাতের আধারে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ক্ষতি হয়েছে প্রায় ৩ লক্ষ টাকা। উপজেলার নুরুল্লাহপুর মাঠের ফিরোজ সরদারের আম বাগানে শনিবার (২ মে) গভীর রাতে ঘটনাটি ঘটেছে।

বারুইহাটি গ্রামের মোঃ ওমর সরদারের ছেলে মোঃ ফিরোজ সরদার জানান,সে উপজেলার মহান্দী গ্রামের বাবলুর রহমানের কাছ থেকে ৭ বিঘা জমিতে লাগানো আম গাছ কিনে নেয়। তিনি জানান,পরের কাছ থেকে টাকা ধার দিনা করে কষ্টে আম বাগানটি কিনেছিল। একই এলাকার মোঃ আলার সাথে তার বিরোধ চলে আসছিল।এরই জের ধরে শনিবার রাতে বারুইহাটি গ্রামের মৃত ফজর আলীর ছেলে মোঃ আলা এ কাজটি করেছে বলে তিনি অভিযোগ করেছেন।

এ বিষয়ে তালা থানা ওসি মেহেদী রাসেল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় গ্রীনহাউজের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের উপর আলোচন

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।