সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেফতার | চ্যানেল খুলনা

তালায় মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

সাতক্ষীরার তালায় মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেফতার করেছে তালা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, তালা উপজেলার পাঁচরোখী গ্রামের মৃত মাজেদ আলী খাঁ ছেলে শাহিনুর রহমান তুষার (৩২) এবং তেরছি গ্রামের মৃত আঃ রাজ্জাক মোড়লের ছেলে আব্দুল হামিদ মোড়ল (৪৩)। শনিবার আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শুক্রবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
জানা গেছে,তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান এর নেতৃত্বে এসআই সোলায়মান হোসেন, এএসআই আসাদুর রহমান সঙ্গীয় ফোর্স সহ শুক্রবার রাতে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালোনা করিয়া মোঃ শাহিনুর রহমান তুষার ও মোঃ আব্দুল হামিদ মোড়ল গ্রেফতার করা হয়। এসময় তাহাদের হেফাজত থাকা একটি সিটি-১০০ মোটর সাইকেল উদ্ধার করা হয় এবং শনিবার আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খাঁন তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী পলাতক

‎তালায় অবসর প্রাপ্ত শিক্ষকের দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, থানায় অভিযোগ!

তালায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেপ্তার ও লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃত্যু

তালায় গ্রীনম্যানের উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্মার্ট লার্নিং উইথ এআই’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।