সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন | চ্যানেল খুলনা

তালায় মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন

সাতক্ষীরার তালায় মুজিব কিল্লা নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (৮ জুলাই ) বেলা ১২ টায় উপজেলার খলিলনগর ইউনিয়নের ঘোষনগরে উপজেলা প্রশাসন আয়োজনে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন। এতে সভাপতিত্ব করেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল-আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইখতিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুস্তারি সুলতানা পুতুল,তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম,খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবাদুল হক প্রমূখ।

উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয় বাস্তবায়নে ২কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে মুজিব কিল্লা স্থাপিত হতে যাচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

এমপির বক্তব্যের সঙ্গে মিলছে না নতুন ফুটেজ, ‘নীলার বাড়ি’ নিয়ে বিতর্ক

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গুলি

তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় ২১৬টি ডায়মন্ডের নাকফুলসহ দুই ভারতীয় নাগরিক আটক

তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।