সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় মসজিদের পুকুর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

তালায় মসজিদের পুকুর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

তালা প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের আলাদীপুর উত্তরপাড়া জামে মসজিদের পুকুরে নবজাতকের মরদেহ উদ্ধার হয়েছে।
তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, বুধবার বিকালে স্থানীয়দের মাধ্যমে নবজাতকের মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছেছে। এঘটনায় কেউ অভিযোগ করলে জড়িতদের খোঁজে পুলিশ দ্রুত তদন্তে নেমে পড়বে।
স্থানীয় তালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন বলেন, নবজাতকের বয়স ৩দিনের মতো হতে পারে।
তালা ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হাফিজুর রহমান বলেন, মসজিদে মুসুল্লীরা বুধবার মাগরিবের নামাজ পড়তে গিয়ে পুকুরের মধ্যে নবজাতকের মরদেহ মাছে ঠোকাতে দেখে। তাকে খবর দেয় এবং সবাই মরদেহটি উদ্ধার করে। মরদেহে ক্ষত চিহ্ন আছে। নবজাতক একজন কন্যা শিশু।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।