সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় ভ্যান থেকে ছিটকে পড়ে মায়ের কোলে থাকা শিশুর মৃত্যু | চ্যানেল খুলনা

তালায় ভ্যান থেকে ছিটকে পড়ে মায়ের কোলে থাকা শিশুর মৃত্যু

সাতক্ষীরার তালায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে মোঃ মুশফিকুজ্জামান নামের ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ঈদের দিন মঙ্গলবার (৩ মে) দুপুরে তালা উপজেলাধীন সাতক্ষীরা -খুলনা মহাসড়কের শাকদহা ব্রিজের কাছে এই ঘটনা ঘটে। নিহত শিশু মুশফিকুজ্জামান সাতক্ষীরার তালা উপজেলার লালচন্দ্রপুর গ্রামের আবু সাঈদের ছেলে। নিহতের পারিবারিক সুত্র জানায়, তালা উপজেলার লালচন্দ্রপুর গ্রামের আবু সাঈদ, তার ৬ মাস বয়সের শিশু ছেলে মোঃ মুশফিকুজ্জামানসহ পরিবারের মোট ৪জনে মিলে ব্যাটারীচালিত ভ্যানে নগরঘাটা গ্রামে আত্মীয়ের বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে তালা উপজেলারধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদহা ব্রীজ কাছে পৌছালে অসাবধানতাবশত আবু সাঈদের স্ত্রীর বোরখা ভ্যানের চাকার সাথে জড়িয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই তার স্ত্রী ও কোলে থাকা শিশু ছেলে ভ্যান থেকে ছিটকে রাস্তার উপর পড়ে যায়। এ সময় সকলের সামনেই শিশুটি ছটফট করেতে থাকে। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে পাটকেলঘাটার একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাটকেলঘাটা থানা অফিসা ইনচার্জ(ওসি) কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।