সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় ভূমিহীনদের সাথে এনজিও বিষয়ক ব্যুরো’র মহাপরিচালকের মতবিনিময় | চ্যানেল খুলনা

তালায় ভূমিহীনদের সাথে এনজিও বিষয়ক ব্যুরো’র মহাপরিচালকের মতবিনিময়

সাতক্ষীরা তালায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরো’র মহাপরিচালক (গ্রেড-১) কে.এম তারিকুল ইসলাম স্থানীয় ভূমিহীনসহ উত্তরণের উপকারভোগিদের সাথে এক মতবিনিময় সভা হয়েছে।
রবিবার বিকালে তালা উত্তরণ আইডিআরটিতে উত্তরণ পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তানজিল্লুর রহমান, তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, উপজেলা শিক্ষা অফিসার (প্রাথমিক) শেখ মুস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান প্রমুখ।
এরআগে তিনি উত্তরণের ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ও কাঁঠালতলা এলাকায় মাছ, সবজি ও দুধের সিলিং এবং টিপনার ভিলেজ মার্কেট পরিদর্শন করেন। এছাড়া তিনি উত্তরণের হেলভিটাস প্রকল্পের পক্ষ থেকে তালা শিশুতীর্থ ও শিবপুর সকোরী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করেন। এ সময় তিনি উত্তরণের বিনামূল্যে অক্সিজেন সেবা ও এ্যাস্বুলেন্স সেবা কার্যক্রম পরিদর্শন করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গুলি

তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় ২১৬টি ডায়মন্ডের নাকফুলসহ দুই ভারতীয় নাগরিক আটক

তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।