সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় ভাইস চেয়ারম্যান কাপ ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালায় ভাইস চেয়ারম্যান কাপ ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় উপজেলা ভাইস চেয়ারম্যান কাপ ফুটবল টুর্ণামেন্টর ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) বিকালে চরগ্রাম আদর্শ যুব সংঘের আয়োজনে কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলা অনুষ্টিত হয়।

এতে এ আর স্পটিং ক্লাব ফুটবল একাদশ সাতক্ষীরা ও দেবু সরকার ফুটবল একাদশ মনিরামপুর ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। খেলায় দেবু ফুটবল একাদশ মনিরামপুল ২-১ গোলে এ আর স্পটিং ক্লাব ফুটবল একাদশ সাতক্ষীরাকে পরাজিত করে। প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে নৌকা প্রতিকের প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন।

আদর্শ যুব সংঘের সভাপতি ইউপি সদস্য সরদার তকিমুজ্জামানের সভাপতিত্বে ও তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, নগরঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, অধ্যক্ষ এনামুল ইসলাম, মাগুরা ইউপি চেয়ারম্যান গনেষ দেবনাথ, অধ্যক্ষ রামপ্রশাদ দাস, খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু প্রমুখ।

খেলা পরিচালনা করেন, জি এম জাহাঙ্গীর হোসেন। সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, মোঃ আসাদুজ্জামান ও রাজু আহম্মেদ। খেলা শেষে পুরুস্কার বিতরণ করেন, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।