সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযানের ভয়ে পালিয়ে যায় অধিকাংশ মালিক | চ্যানেল খুলনা

তালায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযানের ভয়ে পালিয়ে যায় অধিকাংশ মালিক

সাতক্ষীরার তালায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযানের কথা জানতে পেরে বন্ধ করে পালিয়ে যায় অধিকাংশ ডায়াগনস্টিক সেন্টার।

সোমবার (৩০ মে) তালার সকল বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযানের তথ্য পেয়ে কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে পালিয়ে যায়।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস তার অফিসে সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক এবং কর্মকর্তাদের ডেকে পাঠান এবং কাগজপত্র পর্যবেক্ষণপূর্বক নির্দেশনা প্রদান করেন।

তালার ২ টি বেসরকারি ক্লিনিক ও ৫টি ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ৩ টি ডায়াগনস্টিক সেন্টারের কোনো কাগজপত্র নেই, ১টি ডায়াগনস্টিক ও ২ টি ক্লিনিকের কাগজপত্র থাকলেও তা হালনাগাদ করা নয় এবং একটি মাত্র ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র সঠিক রয়েছে।

সঠিক কাগজপত্র না থাকায় এ.আর ডায়াগনস্টিক সেন্টার, সততা ডায়াগনস্টিক সেন্টার ও তালা ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া কাগজপত্র হালনাগাদ না থাকায় দ্রুত কাগজপত্র হালনাগাদ করার নির্দেশনা দেওয়া হয়েছে তালা স্যার্জিক্যাল ক্লিনিক, নিউ জনসেবা ক্লিনিক ও জে.এস ডায়াগনস্টিক সেন্টারকে।

এদিকে তালা লাইফ কেয়ার ও কনসালটেশন সেন্টারের বৈধ কাগজপত্র থাকায় কার্যক্রম চালানোর ক্ষেত্রে কোন বাধা নেই বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

তালায় সরকারি রাস্তা কেটে ঘের সম্প্রসারণের অভিযোগ

তালায় গৃহবধূর লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা দ্বিধায় পরিবার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।