সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন | চ্যানেল খুলনা

তালায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

তালায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লার মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। শনিবার (১ জুন) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তিনি তালা উপজেলার জালালপুর ইউনিয়নের আটুলিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। এদিন বিকালে রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, তিনকন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, তালা থানার ওসি (তদন্ত) এম এম সেলিম, জালালপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবুল খায়ের গাজী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের শেখ জাহিদুর রহমান লিটু, মোঃ আবু হোসেন অপুসহ বীর মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

এমপির বক্তব্যের সঙ্গে মিলছে না নতুন ফুটেজ, ‘নীলার বাড়ি’ নিয়ে বিতর্ক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।