সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় বিএনপির ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত | চ্যানেল খুলনা

তালায় বিএনপির ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত

তালা প্রতিনিধি :: সামাজিক দূরত্ব মেনে করোনা পরিস্থিতিতে সাতক্ষীরার তালা উপজেলায় দুস্থ, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। শনিবার (১৬ মে) বিকালে ইসলামকাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঘোনা বাজারে ৪ শত পরিবারের মাঝে চাল ও আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।  খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা সম্পাদক ও  সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য মোঃ হাবিবুল ইসলাম হাবিব। ইসলামকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী সুলতান আহম্মেদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মীর্জা আতিয়ার রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম ও মোঃ মোর্শারফ হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব বলেন, করোনা পরিস্থিতিতে আমরা কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। বিতরণ করছি খাদ্য সামগ্রী। যতদিন পর্যন্ত করোনার প্রভাব থাকবে, ইনশাল্লাহ ততদিন আমরা সাধ্যমত গরীব, দুস্থ ও কর্মহীন অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাবো ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।