সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় বালু উত্তোলনের দায়ে ইউপি চেয়ারম্যানের ২ লাখ টাকা জরিমানা | চ্যানেল খুলনা

তালায় বালু উত্তোলনের দায়ে ইউপি চেয়ারম্যানের ২ লাখ টাকা জরিমানা

তালা প্রতিনিধিঃ বছরের শুরুতেই পরিবেশ বিপর্যয় ঠেকাতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে
তালা উপজেলার তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামকে ২ লাখ
টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ১ জানুয়ারী (বুধবার) বিকালে
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার
মোঃ ইকবাল হোসেন এ জরিমানা করেন। এ সময় অন্য দুই ব্যক্তিকে বালু
উত্তোলনের দায়ে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।
এরআগে দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশেই তালা উপজেলার শুভাষিণী
নামকস্থানে ভূগর্ভস্থ বালু উত্তোলনের দায়ে ইউএন নিজেই প্রায় এক
কিলোমিটার পথ তাড়া করে অভিযুক্ত ২ ব্যক্তিকে আটক করে। পরবর্তীতে
অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ
রফিকুল ইসলামকে ২ লাখ টাকা এবং অপর দুই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা
করা হয়। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল বিষয়টি
নিশ্চিত করেছেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় গ্রীনহাউজের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের উপর আলোচন

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।