সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মাগুরা চ্যাম্পিয়ন | চ্যানেল খুলনা

তালায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মাগুরা চ্যাম্পিয়ন

তালায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলায় মাগুরা ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় তালা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মাগুরা ইউনিয়ন ফুটবল একাদশ ট্রাইব্রেকারে ৩-০ গোলের ব্যবধানে খলিষখালী ফুটবল একাদশকে পরাজিত করে। এর আগে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ এনামুল ইসলাম, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হুদা, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল, তালা থানার ওসি (তদন্ত) মোঃ আবুল কালাম আজাদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, নগরঘাটা ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিপু, শালিখা কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু প্রমুখ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মীর হারুন-অর-রশিদ পুকার এবং লাইনাসম্যান ছিলেন হাবিবুর রহমান হাবিব ও ময়নুল ইসলাম। শত শত দর্শক খেলাটি উপভোগ করেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী পলাতক

‎তালায় অবসর প্রাপ্ত শিক্ষকের দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, থানায় অভিযোগ!

তালায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেপ্তার ও লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।