সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্নহননকারী ছাত্রলীগের নেতার পরিবারের পাশে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক গোলাম রব্বানী | চ্যানেল খুলনা

তালায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্নহননকারী ছাত্রলীগের নেতার পরিবারের পাশে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক গোলাম রব্বানী

তালা অফিসঃ সাতক্ষীরায় তালায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক ঘণ্টা পরই আত্মহত্যা করা ছাত্রলীগ রিয়াদ হোসেন বাবুর বাড়িতে গিয়ে তার পরিবারকে সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক গোলাম রব্বানী। রবিবার (৮নভেম্বর) বিকালে তালা উপজেলা খলিলনগর ইউনিয়নের হরিচন্দ্রকাটী গ্রামের বাড়িতে যান এবং তার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন এবং পরিবারের প্রতি সমবেদনা ও পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পরে বাবুর কবর জিয়ারত করেন ছাত্রলীগের সাবেক এ নেতা।
এসময় উপস্থিত ছিলেন, তালা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ তুহিন, সাবেক ছাত্রলীগ নেতা শিমুল হোসেন, ছাত্রলীগ নেতা জামিরুল ইসলাম, আলামিন সরদার, নাহিদ হাসান অনিক, শেখ আওয়াল হোসাইন, প্রজন্মলীগ নেতা রফিকুল ইসলাম নয়ন, মেহেদী হাসান, শাওন, দেলোয়ার, প্রণয় কবিরাজ নয়ন, আকাশ প্রমুখ ।
এসময় বাবুর পিতা শেখ মঞ্জুর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক গোলাম রব্বানীকে পাশে পেয়ে কান্নায় আপ্লিত হয়ে পড়েন। তিনি বলেন, আমার ছেলে ছাত্রলীগের রাজনীতির সাথে দীর্ঘদিন জড়িত ছিলেন। আমার একটাই অনুরোধ, আমার ছেলে মত আর কারও যেন অকালে প্রাণ না হারাতে হয়।
উল্লেখ্য, গত শুক্রবার (৬নভেম্বর) বিকালে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেন তালা উপজেলার খলিনগর ইউনিয়নের হরিচন্দ্রকাটী গ্রামের শেখ মঞ্জুর হোসেনের ছেলে ছাত্রলীগ নেতা রিয়াদ হোসেন বাবু। তিনি বিএল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছাড়াও তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। সম্প্রতি খলিলনগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।