সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় প্রধান শিক্ষক সমিতির ১৫ সদস্যের নবগঠিত কমিটির আত্মপ্রকাশ | চ্যানেল খুলনা

তালায় প্রধান শিক্ষক সমিতির ১৫ সদস্যের নবগঠিত কমিটির আত্মপ্রকাশ

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি তালা উপজেলা শাখার ১৫ সদস্যের নবগঠিত কমিটির আত্মপ্রকাশ হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় তালা প্রেসক্লাবে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির তালা উপজেলা শাখার নবগঠিত কমিটির নাম প্রকাশ করেন নবগঠিত কমিটির আহ্বায়ক মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সূর্য পাল।
কমিটিতে প্রধান শিক্ষক সূর্য পালকে আহ্বায়ক এবং প্রধান শিক্ষক এনামুল হককে সদস্য সচিব করা হয়েছে।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে প্রধান শিক্ষক হোসনেয়ারা খানম, উত্তম কুমার দাশ, শেখ মিজানুর রহমান, সদস্য বন্দনা চন্দ,শরিফুল ইসলাম, রাশিদা খাতুন, শামসুর রহমান সানা, শ্রীকান্ত কুমার সরদার,সঞ্জয় কুমার দাশ, মোঃ শফিকুল ইসলাম, পূর্ণিমা রাণী ঘোষ, মোঃ আক্তারুজ্জামান ও সঞ্জিব কুমার দাশ।
গত ২ ফেব্রুয়ারি খুলনা বিভাগীয় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সূর্যপালকে আহ্বায়ক এবং এনামুল হককে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট এক কমিটি গঠন করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গুলি

তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় ২১৬টি ডায়মন্ডের নাকফুলসহ দুই ভারতীয় নাগরিক আটক

তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।