সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় প্রতিবন্ধী আপনের পাশে দাঁড়ালো গ্রীন ম্যান | চ্যানেল খুলনা

তালায় প্রতিবন্ধী আপনের পাশে দাঁড়ালো গ্রীন ম্যান

সাতক্ষীরা তালা উপজেলা নগরঘাটা গ্রামে বসবাসকারী দরিদ্র পিতার জেষ্ঠ পুত্র আবির হোসেন আপন (১১)। জন্ম থেকে হাঁটা-চলা, কথা বলা কোনটাই পারে না সে। সাতক্ষীরা সদর হাসপাতালসহ জেলার কয়েকজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারদের থেকে চিকিৎসা নিয়েছেন। পরিবারের আর্থিক স্বচ্ছলতা না থাকায় তাকে একটি হুইল চেয়ার কিনে দেয়া সম্ভব হচ্ছিলো না। পরবর্তিতে চিকিৎসা সেবা নিতে নিতে আর্থিকভাবে অসহায় আপনের পরিবারের পাশে দাঁড়ালো গ্রীন ম্যান নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার (২০ মার্চ) গ্রীন ম্যান পরিবারের সদস্যরা একটি নতুন হুইল চেয়ার উপহার দেয় আপনকে। এ সময় গ্রীন ম্যান সংগঠনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ইমরান রাব্বি, মেহেদী হাসান সজীব, মুশফিকুর রহমান, সুজয় চক্রবর্ত্তী, সাকিব খান, ফাহিম খান প্রমুখ।
গ্রীন ম্যান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান রাব্বি জানান, ‘সুবিধাবঞ্চিত শিশুদের যদি সঠিক পরিচর্যা ও যতœ নেয়া হয়, তাহলে তারাও একদিন দেশের সম্পদে পরিণত হবে। আমরা সর্বদা আমাদের সাধ্যমত এই সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার চেষ্টা করবো।’
প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে “শান্তিতে, শিক্ষায়, সবুজায়নে আমরা” এই মূলমন্ত্র সামনে রেখে তালা উপজেলার শিক্ষা, পরিবেশ ও সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করে যাচ্ছে গ্রীন ম্যান সংগঠন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

তালায় সরকারি রাস্তা কেটে ঘের সম্প্রসারণের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।