সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় নৌকা মার্কা বিজয় করতে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালায় নৌকা মার্কা বিজয় করতে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত

তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডঃ আব্দুর রহমান গাজীর অকাল মৃত্যুতে শোক সভা এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সরদার জাকির হোসেনের নৌকা মার্কা বিজয় করার লক্ষ্যে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকালে তালার শিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তালা সদর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন অনুষ্ঠিত হয়। প্রয়াত আব্দুর রহমান গাজীর ছোটভাই ও গাজী সিরাজ উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুর রহমান গাজী। স্বাগত বক্তব্য রাখেন তালা সদর ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্র্থী ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন। আওয়ামী লীগ নেতা শাহীনুর রহমান খা’র পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখে তালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার মশিয়ার রহমান, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দিন জোয়ার্দ্দার, উপজেলা জাতীয় পার্টির সাবেক উপজেলা সভাপতি মীর আবুল কালাম, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহবুদ্দিন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলপ, আওয়ামীলীগ নেতা সৈয়দ ঈদ্রিস, উদয় গুহ, মোহাম্মদ আলী শেখ, আজিজ মোড়ল, শাওন মোল্লা ও মোঃ মহিউদ্দিন প্রমুখ। এ সময় বক্তরা আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী সরদার জাকির হোসেনকে বিজয়ী করতে সকল ভোটারদের প্রতি আহবান জানান।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী পলাতক

‎তালায় অবসর প্রাপ্ত শিক্ষকের দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, থানায় অভিযোগ!

তালায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেপ্তার ও লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।