সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা | চ্যানেল খুলনা

তালায় নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা

তালা অফিসঃ সাতক্ষীরা তালায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২০ উপলক্ষ্যে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে তালা উপজেলার শাহাপুর ব্র্যাক অফিসের সামনে ভায়ড়া, শাহাপুর, খানপুর, জেয়ালা, জেয়ালা নলতা, আটারই ও আলাদীপুর পল্লী সমাজের আয়োজনে উক্ত র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। র‌্যালি ও মানববন্ধন শেষে শাহাপুর ব্র্যাক কার্যালয়ে এরিয়া ম্যানেজার শহিদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর পিওসিইপি মোরশেদা রহমানের পরিচালনায় সভায় ব্র্যাকের প্রগতি প্রোগ্রামের এরিয়া ম্যানেজার আহাদ চৌধুরী, ইউপিজি ম্যানেজার পবিত্র কুমার গাইন, সিনিয়র এইচআরএলএস মোঃ নাজির হোসেন, ভায়ড়া পল্লী সমাজের সভা মমতাজ বেগম, শাহাপুর পল্লী সমাজের সভা প্রধান নিলুফা বেগম, খানপুর পল্লী সমাজের সভা প্রধান শিখা রানী দাস, জেয়ালা পল্লী সমাজের সভা প্রধান সালমা বেগম, জেয়ালা নলতা পল্লী সমাজের সভা প্রধান সুফিয়া বেগম, আটারই পল্লী সমাজের সভা প্রধান ছালমা খাতুন, আলাদীপুর পল্লী সমাজের সভা প্রধান হোসেনেয়ারা বেগমসহ ৭টি পল্লী সমাজের শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।