সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় দোকান ভেঙ্গে নগদ টাকা ও মালামাল চুরি | চ্যানেল খুলনা

তালায় দোকান ভেঙ্গে নগদ টাকা ও মালামাল চুরি

তালা বাজারে সোমবার ভোরে শ্যামলী কসমেটিক্স ও মীরা চশমা এন্ড ইলেকট্রনিক্স দোকান চুরি হয়েছে । চোরেরা দোকানের শাটার ভেঙ্গে নগদ টাকাসহ প্রায় ২লক্ষ ৫০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে ।
শ্যামলী কসমেটিক্সর মালিক অমল দত্ত জানান, দোকানের ভেতর ৪৭ হাজার টাকা রেখে রবিবার রাতে বাড়িতে যাই। সোমবার সকালে বাজারে দোকান খুলতে এসে দেখি দোকানের এক পাশে একটি সাটার ভাঙ্গা। দোকান খুলে দেখি নগদ ৪৭ হাজার টাকা প্রায় ৬০ হাজার টাকার মালামাল চোরেরা নিয়ে গেছে।
মীরা চশমা এন্ড ইলেকট্রনিক্স দোকানের মালিক শেখ মনিরুল ইসলাম মনি জানান, তার দোকান থাকা ১ লক্ষ ৫০হাজার টাকা ও দুটি মোবাইল সোমবার ভোরে চোরেরা দোকানের সাটার ভেঙ্গে নিয়ে গেছে। তার দোকানের সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজে দেখা যায়, ভোর ৫ টা ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে দোকানের সার্টার ভেঙ্গে চোর ভিতরে প্রবেশ করে নগদ টাকা ও মোবাইল চুরি করে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসি ক্যামেরার ফুটেজ হাতে পেয়েছি, তদন্ত করে চোরদের সনাক্ত করে অতিদ্রুত আইনের আওতায় আনা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।