সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় দুগ্ধ ক্রেতা-বিক্রেতা এবং বাজার নিয়ন্ত্রণকারীদের মধ্যে সমন্বয় সভা | চ্যানেল খুলনা

তালায় দুগ্ধ ক্রেতা-বিক্রেতা এবং বাজার নিয়ন্ত্রণকারীদের মধ্যে সমন্বয় সভা

নিজস্ব প্রতিনিধি :: গবাদি পশু পালনেটেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার তালা উপজেলায় সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্পের আওতায়এ অঞ্চলের দুগ্ধ ক্রেতা-বিক্রেতা এবং বাজার নিয়ন্ত্রণকারীদের মধ্যে সমন্বয়সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার,( ২৪ ডিসেম্বর ) সকালে উপজেলা মিলনায়তন কক্ষে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় সমন্বয় সভাটি আয়োজন করে উন্নয়ন প্রচেষ্টা।

আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলী।

তাঁর বক্তব্যে তিনি খামারীদের উদ্দেশ্যে বলেন, এ অঞ্চলের বেশির ভাগ জায়গায় লোনাযুক্ত পানি, ফলে চাষাবাদ করা তেমন সম্ভব হয়ে উঠে না। তাই, আমাদেরকে সঠিক উপায়ে গবাদি পশু পালন করতে হবে। সকল পর্যায়ে সমন্বয় ঘটিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে।

প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জনাব ঘোষ সনৎ কুমার। তিনি বলেন, “আধুনিক ও উন্নত মান বজায় রেখে এবং পরিবেশের দিক মাথায় রেখে গবাদি পশু পালন করতে হবে।“ তিনি আরো বলেন, “দুধ একটি পবিত্র খাবার। তাই, দুধে ভেজাল করা কোনো ভাবেই মেনে নেয়া হবে না। তাই, দুধের সাথে যারা জড়িত আছেন আপনারা সৎ ও নিষ্ঠার সাথে দুধের ব্যবসা করুন।“ এসময়, উপজেলার প্রাণীসম্পদ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত সভায় খামারী, গো-খাদ্য বিক্রেতা, দুগ্ধ প্রক্রিয়া জারকারী ও প্রাণী চিকিৎসকগণ এতে অংশগ্রহণ করেন।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী জনাব এ এস এম মুজিবুর রহমান, ঋণ সমন্বয়কারী জনাব গোলাম আজম, প্রোগ্রাম অফিসার জনাব শাহনেওয়াজ কবির শাওন সহ অন্যরা।

করোনার এই কঠিন সময়েও বরাবরের মত মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে থেকে কাজ করে যাচ্ছে উন্নয়ন প্রচেষ্টা। শিক্ষা বৃত্তি ছাড়াও নানা কর্মসূচির মধ্যদিয়ে খুলনা, যশোর ও সাতক্ষীরা অঞ্চলের শিক্ষা কার্যক্রমে অবদান রেখে যাচ্ছে সংস্থাটি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।