সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত এনামুল বাঁচতে চায়! | চ্যানেল খুলনা

তালায় থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত এনামুল বাঁচতে চায়!

তালা প্রতিনিধিঃ সাতক্ষীরা তালায় থ্যালাসেমিয়াসহ দুরারোগ্য রোগে আক্রান্ত এনামুল খাঁ (৪০) বাঁচতে চায়। সে তালা সদর ইউনিয়নের কিসমতঘোনা গ্রামের ইবাদুল খাঁর পুত্র। অর্থের অভাবে বর্তমানে সে তালা হাসপাতালে ধুঁকে ধুঁকে মরছে।
হাসপাতালে চিকিৎসাধীন এনামুল খাঁ জানান, সে দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। প্রতি মাসে ৪ ব্যাগ রক্ত দিতে হয় তার। স্থানীয় কয়েকজন দানশীল ব্যক্তি উক্ত রক্ত দিতে আর্থিক সহযোগিতাও করে থাকেন। কিন্তু তারপরও অনেক টাকার দরকার হয়। সম্প্রতি তার বাম পায়ের একটি আঙ্গুল কেটে ফেলা হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে আঙ্গুল অপারেশান করে বর্তমানে সে তালা হাসপাতালে ভর্তি হয়ে সেখানে চিকিৎসা সেবা নিচ্ছে। মাত্র ১০/১৫ হাজার টাকার অভাবে পায়ের চিকিৎসা থমকে গেছে তার। এছাড়া প্রতিমাসে রক্তের টাকা যোগাড় করতেও হিমশিম পোহাতে হয় তাকে।
তিনি আরও বলেন, তাদের ভিটেমাটি ছাড়া কোন জমি নেই। সংসারে কোন আয় রোজগার নেই। হতদরিদ্র পিতার পক্ষে তার চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তাই সমাজের দানশীল ব্যক্তিসহ সরকারি ও বে-সরকারি পর্যায়ে সাহায্য কামনা করেছে এনামুল খাঁ। এজন্য তিনি নিজের ব্যবহৃত বিকাশসহ ০১৭২২-৯৪৫৬৮০ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য সহৃদয়বান ব্যক্তিদের কাছে অনুরোধ জানিয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।