সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় তিন যুগ ধরে পথচারীদের মাঝে পানি তৃষ্ণা দূর করে আসছেন দেবনাথ পরিবার | চ্যানেল খুলনা

তালায় তিন যুগ ধরে পথচারীদের মাঝে পানি তৃষ্ণা দূর করে আসছেন দেবনাথ পরিবার

আসুন বসুন পানি ও জল, গ্রহণে তৃষ্ণা দূর করুন এমন লেখাটি আপনার সামনে পড়বে তালা-পাটকেলঘাটা সড়কের তালা উপজেলার গোপালপুর এলাকায়। প্রতিবছর বৈশাখ এক মাসে ধরে পথচারীদের ছোলা ও পানি তৃষ্ণা দূর করে আসছেন দীর্ঘ তিন যুগ ধরে শংকর দেবনাথ পরিবার।

ইসলামকাটি ইউনিয়নের গোপালপুর গ্রামের সুধন্য দেবনাথ ছেলে শংকর দেবনাথ বলেন, এই রাস্তা দিয়ে সাধারণ মানুষ একসময় পায়ে হেঁটে চলাচল করত। বৈশাখ মাসে তীব্র তাপপ্রবাহ হতো। মানুষের খুব কষ্ট হতো হাটতে । ৭০ বছর আগে তার দাদু যতীন্দ্র দেবনাথ রাস্তার পাশে একটি বিশ্রাম ঘর তৈরি করেন। বৈশাখ এক মাসে ধরে তিনি সেই ঘরে ছোলা ও পানি দিয়ে মানুষকে তৃষ্ণা দূর আসেন।

তার দাদুর মৃত্যুর পর তার বাবা সুধান্য দেবনাথ মানুষের সেবার কাজটি করতেন। বাবার মুত্যুুর পর তার মা রেভা রানী দেবনাথ ও শংকর দেবনাথ প্রতিবছর পথচারীদের ছোলা ও পানি তৃষ্ণা দূর করার কাজটি করছেন।

সোমবার (২৯ এপ্রিল ) দুপুরে সরেজমিনে দেখা যায়, গোপালপুর এলাকায় রাস্তার ধারে একটি বিশ্রাম ঘর। দুইজন মহিলা পথচারীদের মাঝে ছোলা ও পানি দিচ্ছেন। কেউ কেউ বিশ্রাম নিচ্ছেন। মাটির কলসে পানি রাখা,পাশে রাখা আছে কাঁচা ছোলা ঘরে প্রবেশ করলে তারা আপ্যায়ন করছেন।

এম এ ফয়সাল বলেন, আমরা দেখে আসছি ছোটবেলা থেকে এখানে পথচারীদের মাঝে পানি ও ছোলা দিয়ে মানুষের সেবা করে করে। এ পথদিয়ে যখন চলি পানি পিপাসা লাগলে পানি তৃষ্ণা মিটায় ।

সাবেক তালা উপজেলার ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন জানান, মানুষের চলাচল পথে বিনামূল্যে পানি ও ছোলা দিয়ে মানুষের তৃষ্ণা মিটে যাচ্ছে দেবনাথ পরিবার। আমি দোয়া করি যেন তারা মানুষের সেবা করতে পারে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।