সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় তিন মাদকসেবীকে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত | চ্যানেল খুলনা

তালায় তিন মাদকসেবীকে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

তালা অফিসঃ সাতক্ষীরার তালায় তিন মাদকসেবীকে একবছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হল, উপজেলার এনায়েতপুর গ্রামের গফ্ফার শেখের ছেলে তুহিন শেখ (২৫) খলিষখালী গ্রামের রবিউল ইসলামের ছেলে রাশিদুল ইসলাম (২০) ও মৃত তোফাজ্জেল বিশ্বাসের ছেলে সেলিম হোসেন (২৩)।
খলিষখালী ক্যাম্পের ইনচার্জ এস আই নিখিল বিশ্বাস জানান, শুক্রবার রাতে তুহিন, রাশেদুল ও সেলিমকে খলিষখালী বাজার সংলগ্ন পল্লীমঙ্গলের মাঠ থেকে গাঁজাসহ আটক করা হয়। শনিবার তালা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের প্রত্যকে একবছরের বিনাশ্রম কারদন্ড প্রদান করেন।
পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনাটি নিশ্চিত করে জানান, দন্ডপ্রাপ্ত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।