সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় ট্রাকের ধাক্কায় চায়ের দোকানদার নিহত | চ্যানেল খুলনা

তালায় ট্রাকের ধাক্কায় চায়ের দোকানদার নিহত

সাতক্ষীরার তালার ট্রাকের ধাক্কায় এক চায়ের দোকানদার নিহত হয়েছে। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মদনপুর বাজারে শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত চায়ের দোকানদার উপজেলার লাউতাড়া গ্রামের সন্তোষ পরামানিকের ছেলে বিপ্লব পরামানিক (৪০)।

স্থানীয়রা জানান, নিহত বিপ্লব পরামানিক নিজের চায়ের দোকানের জন্য পার্শ্ববর্তী একটি টিউবওয়েলে যান পানি আনতে। পানি নিয়ে ফেরার পথে ঢাকা মেট্রো-ড (১২২০৫০) একটি কাঁচামালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খর্ণিয়া হাইওয়ে পুলিশের কর্মকর্তা (ওসি) মো. সওকাত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন ট্রাকের ড্রাইভার এবং ট্রাকটি আটক করে আমাদের হেফাজতে দিয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ

সাতক্ষীরায় হার্ডওয়্যারের দোকানে পাওয়া গেলো অজগর

সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মহিলা দলের মানববন্ধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।