সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় জাম গাছ থেকে পড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু | চ্যানেল খুলনা

তালায় জাম গাছ থেকে পড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু

oplus_0

সাতক্ষীরার তালায় জাম গাছ থেকে পড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে তালা উপজেলার বারুইহাটি এলাকায় এঘটনা ঘটে। মারা যাওয়া কলেজ ছাত্র সোয়েব গাজী (১৮) তালা উপজেলার খলিলননগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের প্রবাসী ইছার উদ্দীন গাজীর পুত্র।

স্থানীয়রা জানান, সোয়েব গাজী জাতপুর টেকনিক্যাল কলেজের ২য় বর্ষের ছাত্র। মঙ্গলবার সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বারুইহাটি নামক স্থানে একটি জাম গাছে উঠে জাম পাড়তে। এসময় অসাবধানতা বশত পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে তালা হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

হাসপাতালের চিকিৎসক ডা: প্রজ্ঞা লাবনী তুলি বলেন, হাসপাতালে আমি তাকে মৃত্যু অবস্থায় পেয়েছি।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় গহনা ছিনতাইকালে দুর্বৃত্তের ইটের আঘাতে নারী নিহত

তালায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে কুইজ ও রচনা প্রতিযোগিতা

সাতক্ষীরায় দু’টি স্বর্ণের বারসহ নারী চোরচালানী আটক

তালায় রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়নে নাগরিক সমাজের অন্তর্ভুক্তি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

তালায় গ্রীনহাউজের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের উপর আলোচন

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।