সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্ধোধন | চ্যানেল খুলনা

তালায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্ধোধন

তালা প্রতিনিধিঃ সাতক্ষীরা তালায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে । মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্য্র’র উদ্যোগে শহীদ কামেল মডেল হাইস্কুলে এ কর্মসূচির উদ্বোধন হয়। ৭ অক্টোবর অক্টোবর পর্যন্ত উপজেলায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।
শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক শক্তিপদ কর’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি এমএ কাশেম,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মীর আবু মাউদ। এসময় উপস্থিত ছিলেন তালা স্বাস্থ্য কমপ্লেক্য্রে প্রধান সহকারী হাফিজুর রহমান,স্বাস্থ্য পরিদর্শক মীর মহাসীন হোসেন,আকরাম হোসেন,বিউটি মন্ডল,কামরুল ইসলাম ও সেনেটারী ইন্সপেক্টর শরিফ মোঃ আব্দুল মতিন প্রমুখ।
আলোচনা শেষে সপ্তাহব্যাপী জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপন উপলক্ষে শহীদ কামেল মডেল হাইস্কুল,সরকারী মডেল স্কুল,শহীদ আলী আহম্মেদ বালিকা বিদ্যালয়,তালা বি,দে সরকারী বিদ্যালয়,জে,এন,এ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কৃমি নাশক ট্যাবলেট খাওনো হয়। গোটা তালা উপজেলা ৭০ হাজার লোকের মাঝে কৃমি নাশক ট্যাবলেট খাওনো হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।