সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় জমি সংক্রান্ত বিরোধে হামলায় মহিলাসহ আহত ৪ | চ্যানেল খুলনা

তালায় জমি সংক্রান্ত বিরোধে হামলায় মহিলাসহ আহত ৪

তালা প্রতিনিধিঃ তালায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মহিলাসহ ৪জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ হাফিজুর গংরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার সুজনশাহা গ্রামে ঘটনাটি ঘটেছে। আহতরা হলেন সুজনশাহা গ্রামের মৃত কিয়ামউদ্দীনের ছেলে খোরশেদ আলম (৬০), তার স্ত্রী রাবিয়া বেগম (৪৫), মেয়ে মাসুমা (৩২) ও ভাই আব্দুল রাজ্জাক শেখ (৬৪)। এরমধ্যে খোরশেদসহ গুরুতর আহত ২জনকে তালা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানাযায়, একই এলাকার কওছার আলী শেখের ছেলে হাফিজুর রহমান গংদের সাথে খোরশেদ আলম গংদের দীর্ঘদিন ধরে ১৬ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার বেলা ১২টার সময় হাফিজুর গংরা পরিকল্পিতভাবে দা,কুড়াল ও বাঁশের লাঠিসহ জমি দখল নিতে ফলন্ত লেবু গাছ, কুলগাছসহ বিভিন্œ গাছ কাটতে শুরু করে। এ সময় তাদেরকে বাঁধা দিতে গেলে হাফিজুর রহমান গংদের হামলায় তারা আহত হয়। এ সময় এলাকাবাসী তাদেরকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে তালা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।