সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় ঘের সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ৩ | চ্যানেল খুলনা

তালায় ঘের সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ৩

তালায় ঘের সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে ইউপি সদস্যসহ তিনজন আহত হয়েছে। সোমবার (৩০ মে) সকালে তালা সদর ইউনিয়নের আগোলঝাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় আহতরা হলেন, তালা সদর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ আছাদুল ইসলাম (৪১), তার স্ত্রী রিনা খাতুন (৩০) ও পরাজিত প্রার্থী আব্দুল আলিম (৩৫)। আহতদের তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়,আগোলঝাড়া গ্রামের শামসুল মোড়লের ছেলে ইউপি সদস্য শেখ আছাদুল ইসলামের সাথে একই এলাকার নূর আলী মোড়লের ছেলে আব্দুল আলিমের সাথে ঘের সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে সোমবার সকালে আগোলঝাড়া গ্রামে আব্দুল আলিম শেখ আছাদুলের উপর হামলা চালায়। এ ঘটনায় ইউপি সদস্য শেখ আছাদুল ইসলাম ও তার স্ত্রী রিনা খাতুন এবং আব্দুল আলিম আহত হয়।
আহত ইউপি সদস্য আছাদুল জানান, এবছর জানুয়ারি মাসে আমাদের গ্রামের পাশে দধিসরা বিলের ঘেরটি আমি রেজিষ্ট্রী ডিট করে ভোগ দখলে আছি। কিন্তু আলিম উক্ত ঘের জোর দখল করায় ব্যর্থ হয়ে আজ সকালে আমার উপরে হামলা চালায়। আমি ও আমার স্ত্রী মারাত্বকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছি। এবিষয়ে আব্দুল আলিম বলেন, ঘেরের বিষয় কথা বলতে গেলে সকালে আমার উপর হামলা চালায়। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, মারামারির ঘটনায় দুই পক্ষ অভিযোগ দায়ের করেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

তালায় সরকারি রাস্তা কেটে ঘের সম্প্রসারণের অভিযোগ

তালায় গৃহবধূর লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা দ্বিধায় পরিবার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।